August 9, 2026, 10:31 am

গাজীপুরে ৫ তলা থেকে পড়ে যুবক নিহত

গাজীপুরে ৫ তলা থেকে পড়ে যুবক নিহত

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরে পোশাক কারখানার এসি মেরামত করতে গিয়ে ৫ তলা থেকে নীচে পড়ে রোববার এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। নিহতের নাম নুর হোসেন (২৬)। তিনি জামালপুর জেলা সদর থানার গোদা শিমুলিয়া এলাকার মো: হাসমত আলীর ছেলে।

জিএমপির গাছা থানার এসআই আশরাফুল আলম ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় থেকে এয়ারকুলার (এসি) মেরামতের কাজ করতেন নুর হোসেন। রোববার তিনি ডেগেরচালায় ফকির মার্কেট এলাকার প্রো-মেকার্স সোয়েটার কারখানা ভবনের ৫ম তলায় এয়ারকুলার (এসি) মেরামতের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ তিনি পা ফসকে ৫ম তলা থেকে নীচে পড়ে যান। কারখানার কর্মীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর হোসেনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com