August 9, 2026, 10:29 am
ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি::
বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার(১২সেপ্টেম্বর) পটিয়া শান্তির হাট বাজার চত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনা এবং জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।দোয়া মাহফিলে অংশ নেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান,সাধারন সম্পাদক মোহাম্মদ আজগর,সিনিয়র সহ সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী, সহ সভাপতি জসীম উদ্দিন মেম্বার,রফিকুল ইসলাম খোকা,সাজেদুল আলম মিন্টু,আনোয়ার হোসেন মিয়া,রবিউল হোসেন বাদশা,মো হাসান,যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল,মো জাহাঙ্গীর, আব্দুল মজিদ শাহ,আবু বক্কর,সাইফুল ইসলাম খোকন,আলী আকবর,আবদুল আলম নীরব,সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,আব্বাস উদ্দিন,জসিম উদ্দিন,মশিউর রহমান মিঠু,নুর কবির কমিশনার, মেজবাহ উদ্দিন,নুরুল আবসার,এস এ টুটুল,প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ,ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল করিমসহ দক্ষিণজেলা,বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।