August 9, 2026, 10:30 am
রংপুর অফিস
শ্যামা সুন্দরী ও কেডি ক্যানেল সংস্কার ছাড়াও স্বাস্থ্য ও যোগাযোগ উন্নয়নখাতে বিশেষ বরাদ্দ রেখে চলতি অর্থ বছরে ৮৮৯ কোটি ৫৫ লাখ ৩ হাজার ৫৫৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রংপুর সিটি করপোরেশন। যা গত অর্থ বছরের চেয়ে ১২৪ কোটি টাকা কম।
রোববার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদার রহমান টিটুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন নগরীর ডিসির মোড় থেকে মডার্ণ মোড় পর্যন্ত দৃষ্টিনন্দন আধুনিক মানের বঙ্গবন্ধু সড়ক নির্মানের বরাদ্দ ধরা হয়েছে বাজেটে। এর মধ্যে আধুনিক মানের ফাইওভার থাকবে। যা বদলে দিবে নগরীর সৌন্দর্য্য। এছাড়াও লালকুঠির মোড়ের জমি অধিগ্রহনের জন্যও বাজাটে বরাদ্দ রাখা হয়েছে।
৬ মাসের মধ্যেই নগরীর যোগাযোগ ব্যবস্থায় ব্যপক পরিবর্তন আসবে জানিয়ে মেয়র বলেন, করোনা পরিস্থিতির কারণে গত অর্থ বছরে ৭৬ ভাগ বাজেটের অর্থ খরচ হয়েছে। এবার আমরা চাই ঘোষিত বাজেটের ৯৫ ভাগ এচিভ করতে। গত বছরের চেয়ে এবার আমরা ১২৪ কোটি টাকা কম ধরেছি বাজেটে। আমরা চাই গ্রিন ও কিন সিটি উপহার দিতে নগরবাসিকে। এজন্য বাজেটে সুনিপুনভাবে বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।