August 9, 2026, 8:38 am

পেকুয়ার মগনামায় বিট পুলিশিং কর্মশালা অনুষ্টিত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে বিট পুলিশিং কর্মশালা সম্পন্ন হয়েছে। ৬ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের চকরিয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো: কামরুল আজম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মাইন উদ্দিন। পেকুয়া থানার আয়োজনে ও মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিমের সার্বিক তত্তাবধানে উক্ত কর্মশালা সঞ্চালনা করেন পেকুয়া থানার এস,আই সঞ্জিত চন্দ্র নাথ। এ সময় উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগন, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, সাবমেরিন ঘাটির কল্যাণে মগনামা এখন সারা বাংলাদেশে একটি পরিচিত নাম। পার্শ্ববর্তী দ্বীপাঞ্চল উপজেলা কুতুবদিয়ার দ্বার এই ইউনিয়ন। যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পেকুয়া থানা প্রশাসন ও মগনামা ইউপি কার্যালয়ের ব্যাপক তৎপরতায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মগনামার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলেও জানান চেয়ারম্যান শরাফত।
ওসি কামরুল আজম বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পুরো উপজেলার আইন শৃঙ্খলা ইনশাল্লাহ স্বাভাবিক আছে। প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলাকে আরো বেশি স্বাভাবিক রাখতে ও সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে বিট পুলিশিং কার্যকর ভুমিকা রাখবে বলে আশা করি।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মতিউল ইসলাম বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পুলিশিংয়ের মাধ্যমে তৃণমূলের মানুষ ও পুলিশের মধ্যে দুরত্ব ঘোচাবে। এ ক্ষেত্রে আমার পুলিশ সদস্য যদি কোন অন্যায় করে থাকে তাহলে সংকোচ ছাড়ায় আমাদের অবগত করুন, আমরা ব্যবস্থা নিব। আমি চাই স্বচ্ছতার সহিত বিট পুলিশিং কার্যক্রম চলুক। সমাজ থেকে সব অপরাধ নির্মূল করাই হবে আমাদের কাজ। এ ভাবে আমরা দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই।
ভিন্ন প্রতিষ্টানের প্রধানগন, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.

© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com