August 9, 2026, 8:41 am

শ্রীপুরে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

শ্রীপুরে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে পূর্ব বিরোধের জেরে এক স্কুলশিক্ষক খুন করা হয়েছে। রোববার নদীর পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল মিয়া (২৯) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গভীরাপাড়া এলাকার সুজন মিয়ার ছেলে। রাসেল স্থানীয় বারতোপা এলাকার শিশু কানন একাডেমি নামের একটি স্কুলে শিক্ষকতা করতেন।

শ্রীপুর থানার এসআই রফিক জানান, শনিবার রাতে বাড়ির পার্শ্ববর্তী বাজার থেকে কয়েকজন ব্যাক্তি রাসেলকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন রোববার সকালে বিলাইঘাটা এলাকায় লবলং সাগর নামের নদীর পাড়ে রাসেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের চাচাতো ভাই শরাফত আলী অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে রাসেলকে প্রতিবেশী আবু বকর মণ্ডল ওরফে বাক্কা মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল ও তার লোকজন ডেকে নিয়ে খুন করেছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com