August 9, 2026, 7:33 am
পেকুয়া অফিস: পেকুয়ায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুবৃর্ত্তের হামলায় স্কুল ছাত্রসহ ৩ জন জখম হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জারুলবুনিয়া সাপেরঘারা এলাকার জায়গা জমির ভাগ বাটোয়ারা নিয়ে মৃত এজাহার মিয়ার পুত্র আহমদ শফি ও তার ভাই নুরুচ্ছফার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই সময়ে জারুলবুনিয়া ষ্টেশনে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মৃত এজাহার মিয়ার পুত্র নুরুচ্ছফা, তার পুত্র নুরুন্নবী, পুতুসহ ৬/৭ জন দুবৃর্ত্ত হামলা চালায়। হামলায় মৃত এজাহার মিয়ার পুত্র আহমদ শফি(৪৫), শিলখালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নুর খান …