August 9, 2026, 7:35 am
গিয়াস উদ্দিন সিকদার
মানবাধিকার চেয়ারম্যান মিজানুর রহমান কি বেঁচে আছেন ? নাকি করোনায় নিয়ে গেছে ? আর মানবাধিকার সংগঠন গুলো কি নাকে তৈল দিয়া ঘুমায় ? নারীবাদী সংগঠন গুলো আজ কোথায় যারা টকশোতে বড় বড় বুলি ছাড়েন ? দেশে কি আইনের শাসন নেই ? এভাবে প্রকাশ্য দিবালোকে চকরিয়ায় হারবাংয়ে মা- মেয়েকে গরু চোর আখ্যা দিয়ে দূর্বৃত্তরা পেটানোর পর হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম তার কার্যালয়ে নিয়ে আবারো পেটায় বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে হারবাং পহর চাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।এ ধরণে পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানাই সেই সাথে দুর্বৃত্তদের বিচারের আওতায় আনার জোর দাবী জানিয়েছ্ন স্থানীয় জনসাধারণ।