August 9, 2026, 7:37 am

টাঙ্গাইলে করোনায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮

টাঙ্গাইলে করোনায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলায়। এ নিয়ে জেলায় মুত্যু হলো ৩৬ জনের। নতুন করে আরো ২৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন দুই হাজার ৯৭ জন। এ দিন আরো ১৫৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬২১ জন এবং সুস্থ হয়েছেন একহাজার ৪৪০ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঘাটাইলে ১০ জন, টাঙ্গাইল সদরে নয়জন, গোপালপুরে চারজন, ধনবাড়িতে একজন এবং মধুপুর ও সখীপুরে দুইজন করে রয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর ও কালিহাতীতে দুইজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com