August 9, 2026, 7:33 am

চকরিয়ার ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

চকরিয়ার ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ার ঐতিহ্যবাহী ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫আগষ্ট সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরীর সুযোগ্য বড় ছেলে আলহাজ্ব আসফাক উর রহমান রুবেল। বিশেষ অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান, কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবিদুর রহমান সোহেল, বিদ্যালয়ের উপদেষ্টা মাষ্টার তাজউদ্দিন, চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদরাসার প্রভাষক আ.ফ.ম ইকবাল হাসান, কৈয়ারবিল ইউনিয়নের বিশিষ্ট তরুণ সমাজসেবক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফজল উর রহমান চৌধুরী, বিদ্যালয়ের পরিচালক ও বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন, চকরিয়া দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম ও ৭নং ওয়ার্ড আওয়ামী সভাপতি আব্দুল আলিম প্রমূখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ
সকল শহীদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরী এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মৌলানা রাকিব হাসান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com