August 9, 2026, 9:34 am

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

কক্সবাজার জেলা সংবাদদাতা:মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক জলদস্যু নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে। র‌্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন ‘কুখ্যাত’ দস্যু। গত ২৬ আগস্ট নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com