August 9, 2026, 9:33 am

২০২০ সালের সেচ্ছাসেবী মিলন মেলা ১৩ নভেম্বর

২০২০ সালের সেচ্ছাসেবী মিলন মেলা ১৩ নভেম্বর

সংবাদ বিজ্ঞপ্তি

দরিয়ানগরের খ্যাতি ও সুনাম ছড়িয়ে আছে বিশ্বময়। ভ্রমণ প্রিয়রা বার বার ছুটে আসে বিশ্ব বিখ্যাত দরিয়ানগর কক্সবাজারে। এই দরিয়ানগরকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। যারা মানবতার ডাকে সাড়া দিয়ে থাকে। আবার এরা বিনামূল্য রক্তদানের মাধ্যমে গড়ে তুলেছে মানবতার মৈত্রী। কক্সবাজার জেলার সকল সামাজিক সংগঠনের বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত ও বাংলাদেশের পর্যটন শিল্পের পর্যটন রাজধানী কক্সবাজার জেলার সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ২০১৯ সালে ১২ ই জুলাই কক্সবাজার সর্বপ্রথম সেচ্ছাসেবী সংগঠন নিয়ে সেচ্ছাসেবী মিলন মেলার অয়োজন করা হয়।
এরই ধারাবাহিতায় ২০২০ সালে আয়োজন করতে যাচ্ছে। এতে সারা দেশের সকল সামাজিক সংগঠন অংশগ্রহণ করতে পারবে। মূল্য লক্ষ্য হচ্ছে-সামাজিক সংগঠনের সম্পর্ক ও ভ্রাতৃত্বের মেল বন্ধনে সুন্দর হউক আগামীর বাসযোগ্য পৃথিবী। আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঈদগাঁও হাই স্কুলের শহীদ মিনারের পাদদেশে ১ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলার ২২টি সামাজিক সংগঠনের ৭২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এতে সেচ্ছাসেবী মিলন মেলার-২০২০ এর প্রস্তুতি সভায় এম এ সাঈদ এর কোরআন তেলেওয়াতের মাধ্যমে উপস্থাপক আব্দুল্লাহ আল মুরাদ ৯ টি প্রস্তাবনা তুলে ধরেন এবং সকলের সর্বসম্মতিক্রমে ও উন্মুক্ত আলোচনায় গৃহীত হয়। সিদ্ধান্ত সমুহ হল। ২০২০ সালের ১৩ নভেম্বর রোজ শুক্রবার কক্সবাজার সেচ্ছাসেবী মিলন মেলা-২০২০ অনুষ্ঠিত হবে (প্রাকৃতিক ও করোনা পরিস্থিতির উপর ভিত্তিকরে) স্থানটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এতে সমগ্র বাংলাদেশের সকল সেচ্ছাসেবীরা নিজ নিজ সংগঠনের হয়ে অংশগ্রহণ করেতে পারবে। শুভেচ্ছা ফি. হিসেবে ৪৫০/- (চারশত পঞ্চাশ টাকা) নির্ধারণ করা হয়েছে। রেজিঃ শুরু হবে ২৫ শে আগষ্ট থেকে। রেজিঃ এর মেয়াদ শেষ হবে ২৫ অক্টোবর রাত ১২ ঘটিকায়। এছাড়াও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও করোনায় আক্রান্ত হয়ে সারা বিশ্বে যারা মৃত্যু বরণ করেছে তাদের আত্তার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com