August 9, 2026, 9:34 am

পেকুয়ায় ওলামালীগ সম্পাদককে ছুরিকাঘাত

পেকুয়ায় ওলামালীগ সম্পাদককে ছুরিকাঘাত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ছুরিকাঘাতে ওলামালীগ পেকুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক ডা: শফিকুর রহমান (৪৫) মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা রাত ৮.৪০ মিনিট পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। দুটি সিএনজি নিয়ে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে অপহরণ চেষ্টা চালায়। সড়কে ছুরিকাঘাত করে অপহরণকারী দুবৃর্ত্তরা দ্রæত সটকে পড়ে। ১৪ আগষ্ট (শুক্রবার) রাত ৮ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজারের উত্তর পাশের্^ এবিসি সড়কে এ ঘটনা ঘটে। জখমী শফিকুর রহমান টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি রমিজপাড়া গ্রামের মৃত নুরুল আনোয়ার চৌধুরী প্রকাশ টুনু মিয়ার ছেলে। এ ছাড়া তিনি ক্ষমতাসীন দল আ’লীগের অঙ্গ সহযোগী সংগঠন ওলামালীগ পেকুয়া উপজেলা শাখার বর্তমান কমিটিতে সাধারন সম্পাদক পদে আসীন। স্থানীয় সুত্র জানায়, ওই দিন রাত ৮ টার দিকে ডা: শফিকুর রহমান হাজী বাজারে অবস্থান করছিলেন। বাজারে মাওলানা সাহাব উদ্দিনের ফার্মেসী থেকে ওষধ কিনে। অজ্ঞাত পরিচয় নেকাব পরিহিত এক মহিলা তাকে ফার্মেসী থেকে ডেকে নিয়ে যান। বাজারের উত্তর দিকে এবিসি সড়ক দিয়ে ওই মহিলা ও ডা: শফিকুর রহমান পায়ে হেটে যাচ্ছিলেন। পথিমধ্যে দুটি সিএনজি নিয়ে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে টানা হ্যাঁচড়া করে গাড়ীতে তুলতে চেয়েছিলেন। এ সময় তিনি আর্ত চিৎকার করে। বাজার থেকে বিপুল লোকজন দ্রæত সেখানে পৌছে। তবে অজ্ঞাত দুবৃর্ত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করে জখম করেছে। এমনকি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত ও শ^াসরুদ্ধ করতে গলা ছেপে ধরে। প্রত্যক্ষদর্শী বেলাল উদ্দিন জানান, আমরা না গেলে তাকে তুলে নিয়ে যাওয়া হত। বাজারের ভোট নিয়ে নাকি বিরোধ ছিল। এখন কারনটা কি বোধগম্য নই। ডা: শফিক সাহেব ইসলামিক ফাউন্ডেশন পেকুয়ার সাধারন কেয়াটেকার হিসেবেও আছে। হাজী বাজারের একটি মার্কেটের স্বত্তাধিকারী শ্রাবণ তালুকদার মানিক জানান, আমরা জখমী অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছি। অপর প্রত্যক্ষদর্শী দোকান মালিক শাহাদাত হোছাইন জানান, এ হামলা পরিকল্পিত। আমরা দ্রæত না পৌছলে নিশ্চিত তাকে তুলে নিয়ে যাওয়া হত। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, চিকিৎসা নিতে বলেছি। লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com