August 9, 2026, 7:38 am

ইয়াবা ব্যবসা করে কোটিপতি মগনামার তিন যুবক শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ

ইয়াবা ব্যবসা করে কোটিপতি মগনামার তিন যুবক শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ


৩০ জুলাই (বৃহস্পতিবার) দৈনিক কক্সবাজার বার্তা পত্রিকায় ইয়াবার ব্যবসা করে কোটিপতি মগনামার তিন যুবক শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি ওই সংবাদের একাংশের প্রতিবাদসহ এর তীব্র নিন্দা জানাচ্ছি। সংবাদটিতে আমাকেও জড়ানো হয়েছে। যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত। কাল্পনিক সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার কুমানসিকতার উদ্দেশ্যে সংবাদে আমার নাম জড়ানো হয়েছে। তথ্যের বিভ্রাট ঘটিয়ে কিছু মিথ্যুক দুষ্টচক্র সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ দিচ্ছে। তারা যাচাই বাছাই না করে আমাকেও ইয়াবা বিক্রেতা হিসেবে জড়িয়ে দিয়েছে। যা মোটেই সত্য নয়। কাল্পনিক সংবাদ প্রচার করে আমাকে সামাজিক ও মানসিকভাবে বিপন্ন করার অপপ্রয়াস এ সংবাদটি। সংবাদটি সত্য নয় বিধায় আমি ওই সংবাদের একাংশের প্রতিবাদসহ সেটি প্রত্যাখ্যান করছি। আমি একজন প্রবাসী যুবক। ৭/৮ বছর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে জীবিকার জন্য প্রবাস জীবন অতিবাহিত করছি। করোনার ১ মাস আগে বাড়িতে এসেছি। বিশ্ব পরিস্থিতির কারনে সাময়িক বিদেশ যাওয়া থেমে গেছে। সেখান থেকে আয় রোজগার করে গ্রামেও কিছু ব্যবসা বাণিজ্য করছি। সাগরে একটি ফিশিং বোটও আছে। পোনা ব্যবসায়ও আমার মূলধন আছে। বিদেশ থেকেও কয়েক বছর মগনামা জেটিঘাট ইজারা নিয়েছিলাম। অংশীদারিত্ব বিনিয়োগের মাধ্যমে লাভবান হয়েছি। দেশে এসেও মৎস্য ব্যবসা ও পোনা ব্যবসায় জড়িত আছি। সাগর থেকে আহরিত মাছ ক্রয় করে গাড়ীযোগে দেশে বিভিন্ন প্রান্তে বিক্রি করছি। শুটকি, কাঁচামাছ, পোনা ব্যবসায় আমার অর্থনৈতিক অবস্থার অধিক উন্নতি হয়েছে। তা ছাড়া বিদেশে যা অর্থ আয় করেছি তা নিয়ে আমার ভাগ্যের চাকা ঘুরেছে। সিদ্ধান্ত নিয়েছি আগামী ইউপি নির্বাচনে ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে ভোট করব। ঈদুল আযহার ঈদ শুভেচ্ছাসহ পোস্টার সাটিয়ে ওয়ার্ডের ভোটারদেরকে সংবাদটি জানিয়ে দিয়েছে। পোস্টার বিলির ঠিক মুহুর্তে আমাকে নিয়ে এ সংবাদটি দেখতে পেয়েছি। কারা করছে আমার বিরুদ্ধে শত্রæতা একটু অনুসদ্ধান চালালে মুখোশ উম্মোচিত হবে। যারা অপপ্রচারে লিপ্ত এরাই মাদকের মূল হোতা। জেটিঘাটের ইজারা নিয়ে দ্বন্ধ ছিল। এরপর এখন ভোট করছি দ্বন্ধটি আরও বেড়ে যাচ্ছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে হলে এখন ইয়াবার প্রচারটি মার্কেটে বেশী প্রাধান্য পাবে। ওই মানসিকতায় আমার বিরুদ্ধে সামাজিক ও ভবিস্যত প্রতিদ্বন্ধী প্রতিপক্ষ মূলত এ প্রচারটি চালাচ্ছে। সুতারাং সংবাদটি মিথ্যা বিধায় আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, রাষ্ট্রপক্ষ ও জনগনকে আহবান করছি বানোয়াট ওই সংবাদে বিভ্রান্ত হবেননা। প্রকৃত ব্যবসায়ী কারা সেটি অনুসন্ধান চালানোর জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মোস্তাক মিয়া
পিতা: আহমদ কবির (কাতার প্রবাসী)
নুইন্নারপাড়া, মগনামা, পেকুয়া, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com