August 9, 2026, 7:33 am

পেকুয়ায় হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আহত-২

পেকুয়ায় হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ আহত-২

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জন বয়োবৃদ্ধ লোকও রয়েছে। স্থানীয়রা এ ২ জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার জের ধরে সংঘবদ্ধ পেশীশক্তিচক্র ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রকে প্রাণনাশ চেষ্টা চালায়। ওই ছাত্রকে ধরে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার আগ মুহুর্তে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছেন বলে তার স্বজনরা জানান। ২৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে আবু তাহের (৫২), তার পুত্র প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র শাহীনুল ইসলাম (২০)। স্থানীয় সুত্র জানায়, ওই দিন রাত ৮ টার দিকে সুন্দরীপাড়ার মৃত গুরা মিয়ার ছেলে আবু তাহের নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে ষ্টেশনের দিকে পৌছছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা ৪/৫ জনের দুবৃর্ত্তরা তাকে ধরে ফেলে। এক পর্যায়ে টানা হ্যাঁচড়াসহ লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। আহত আবু তাহের জানান, সুন্দরীপাড়ার আবদুল মালেকের ছেলে আনসারুল ইসলাম টিপু, মৃত আলী মিয়ার পুত্র আবদু রাজ্জাকসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে আমার উপর এ হামলা চালায়। আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহীনুল ইসলামকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। রাজাখালী এয়ারআলীখান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র আমার ছেলে আফসারুল ইসলামকে প্রাণনাশ চেষ্টা চেষ্টা চালায়। তাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টার সময় আমার ছেলে পালিয়ে গিয়ে রক্ষা পেয়েছে। তারা আমাদের উপর বার বার আক্রমণ করছে। ২০১৩ সালে আমার ফিশিং বোট ছিনতাই করেছে। একটি সিএনজিও ছিনতাই করেছে এরা। লবণ মাঠের পলিথিন কেটে দিয়ে বিপুল অর্থ ক্ষতি করেছে। এ ছাড়া মাঠে পানি ঢুকিয়ে দিয়ে ৩শ মণ লবণও নষ্ট করে ফেলেছে। থানায় বিচারও হয়েছে। এমপি সাহেবও বিষয়টি নিয়ে অবগত আছেন। আমরা এমপি সাহেবকে বিচার দিয়েছিলাম। টিপু পেশীশক্তি বলয় তৈরী করেছে। আমরা অসহায় হয়ে গেছি। মারাত্মক অপরাধ ও নানান ধরনের হামলা মামলা করলেও এদের বিরুদ্ধে মুখ খোলার মত সাহস কারও নেই। পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com