August 9, 2026, 7:34 am

চকরিয়ায় সড়ক র্দূঘটনায় নিহত-৬ ও আহত-৮

চকরিয়ায় সড়ক র্দূঘটনায় নিহত-৬ ও আহত-৮

চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত ও গুরুত্বর আহত-৮জন।
গত২২জুলাই বুধবার সন্ধ্যা ৬টার সময় উপজেলা হারবাং ষ্টেশনের উত্তর পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, হারবাং ইউপির নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), কোণাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলী মিয়ার পুত্র সিরাজ আহম্মদ(৩২) ও আমির হামজার পুত্র বাবুল (৩০), লামা উপজেলার সন্ধীপ পাড়ার আব্দূল আজাদের পুত্র আল আমিন (৪৮) ও লেগুনা গাড়ী চালক চট্রগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

এলাকার মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ মিরান জানান, সন্ধ্যা ৬টার দিকে চট্রগ্রাম মূখি একটি কাভার্ডভ্যানের সাথে কক্সবাজার মূখি একটি লেগুনা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনাস্থলেই চালকসহ ৭জন যাত্রী নিহত হয়।
চকরিয়ার চিরিংগা হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ (পরিদর্শক) আনিছুর রহমান জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দূর্ঘটনা পতিত গাড়ী দু’টি উদ্ধারপূর্বক জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com