August 9, 2026, 7:33 am

কালিয়াকৈর প্রেসক্লাবে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রেসক্লাবে যমুনা গ্রুপের চেয়ারম্যানের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


দেশের বিশিষ্ট শিল্পপতি,যমুনা গ্রুপের চেয়ারম্যান ,দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মিডিয়া ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের এর রুহের মাগফেরাত কামনায় যুগান্তর পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মোঃ আঃআলীম সরকার এর আয়োজনে বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহাবুব হাসান মেহেদী সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী সমকাল প্রতিনিধি, এমারত হোসেন যায়যায়দিন, হুমায়ুন কবির আজকালের খবর, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাওলানা আব্দুর রহিম রোহানি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com