August 9, 2026, 9:34 am

কালিয়াকৈরে “করোনার উপসর্গ”নিয়ে ব্যাক্তির মৃত্যু

কালিয়াকৈরে “করোনার উপসর্গ”নিয়ে ব্যাক্তির মৃত্যু



গাজীপুরের কালিয়াকৈর করোনায় আক্রান্ত হয়ে শামসুল হক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার খোলারটেকি এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত শামসুল হক একই এলাকারকিয়ামুদ্দিনের ছেলে।
কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. প্রবীর কুমার সাহা জানান, গত ৩ জুলাই নমুনা পরীক্ষায় শামসুল হকের করোনা শনাক্ত হয়। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলশনে থেকেই চিকিৎসা
নিচ্ছিলেন। এ অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওই ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে ।
এ নিয়ে কালিয়াকৈর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। মোট নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ২৭৫ জনের। এর মধ্যে আক্রান্ত হয়েছে ৪৬৩জন । সুস্থ্ হয়েছেন ৩৩৬জন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com