August 9, 2026, 7:51 am
তাসনিমুল হাসানঃ
রংপুরের মিঠাপুকুরে ‘করোনায় স্বেচ্ছাসেবী’ টিমের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মাইকিং এবং
অসহায় ব্যক্তিদের মাঝে সূরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মিঠাপুকুর অসহায় ব্যক্তিদের মাঝে সূরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান, সেনিটাইজার) বিতরন করা হয় এবং মিঠাপুকুর বাজারের গুরুত্বপূর্ণ জায়গা গুলাতে জীবানু নাশক স্প্রে করা হয়। করোনা স্বেচ্ছাসেবী মিঠাপুকুরের থানা সমন্বয়ক মুরাদ খান এর নেতৃত্বে এতে ১৭ ইউনিয়নের সমন্বয়ক অংশগ্রহণ করেন।

এছাড়া উপজেলায় ৩ টি ইউনিয়ন এ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানানো হয়।