August 9, 2026, 9:54 am

পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির জেরে আপন চাচাকে হাতুড়ি দিয়ে গুরুত্বর আঘাত

পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির জেরে আপন চাচাকে হাতুড়ি দিয়ে গুরুত্বর আঘাত

গিয়াস উদ্দিন সিকদার

পৈত্রিক সম্পত্তি ভাগাভাগির জেরে আপন চাচাকে হাতুড়ি দিয়ে মেরে গুরুত্বর আঘাত করেছে আপন ভাতিজারা।

এই ঘটনা ঘটেছে চকরিয়া থানার সাহারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল জব্বার সিকদার পাড়ায়। পৈত্রিক সম্পত্তি বড় ভাই মঞ্জুর আলম জোর করে বেশী ভোগ করার কারণে বড় ভাই মঞ্জুর আলমের সাথে ছোট ভাই মৌলানা মনোর আলমের দ্বন্দ্বের সূত্রপাত।

দ্বন্দ্বের জেরে গত কিছু দিন আগে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এই কথা-কাটাকাটি সূত্র ধরে গত রাত ১২.৪৫ মিনিটে বড় ভাই মঞ্জুর আলমের নির্দেশে তার পুত্র নজরুলের নেতৃত্বে মৌলানা মনোর আলমের উপর হাতুড়ি এবং লোহার রড নিয়ে হামলা চালায়। তারা অমানবিকভাবে মনোর আলমের মাথায়, নাকে মুখে হাতুড়ি দিয়ে আঘাত করে। মনোর আলম রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটিয়ে পড়ে। রাত ১.৩০ মিনিটের সময় মনোর আলমের স্ত্রি এবং তার দুই আত্মীয় তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়।

বর্তমানে সে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধিন আছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় জনসাধারণ,এবং প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন – আহত ব্যক্তির পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com