August 9, 2026, 2:16 pm

পেকুয়ায় বিদ্যুতের আগুনে ৩টি টমটম গাড়িসহ বসতবাড়ি পুড়ে ছাই

পেকুয়ায় বিদ্যুতের আগুনে ৩টি টমটম গাড়িসহ বসতবাড়ি পুড়ে ছাই

রিয়াজ উদ্দিন,পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের আগুনে ৩টি গাড়িসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চইরভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,ওইদিন রাতে চইরভাঙ্গা এলাকার মৃত,ফজিল আহমদের ছেলে টমটম চালক নজরুল ইসলামের বাড়িতে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সর্বত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পেকুয়ার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল ছুটে যায়। তবে এর আগে বসতবাড়িটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য জিয়াবুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টমটম চালক নজরুল ইসলাম জানায়, রাতে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। স্ত্রী সন্তান নিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে পড়ি। আমরা প্রানে রক্ষা পেলেও আগুন সবকিছু পুড়ে ছারখার করে দিয়েছে। চোখের সামনে ২টি টমটম, ১টি মিশুক গাড়ি ও ১টি সেলাই মেশিন,গরু বিক্রির নগদ ৭০হাজার টাকা, আসবাবপত্র ও কাপড় চোপড় পুড়ে গেছে। বিদ্যুতের তার থেকে আগুন লাগে বাড়িতে।

নজরুল ইসলামের স্ত্রী জান্নাতুল মাওয়া জানায়, মুহুর্তের মধ্যে আগুন সব শেষ করে দিয়েছে। ৩টি গাড়ির মধ্যে ২টি গাড়ির মালিক মোজাম্মেল ও ছোটন। তারা মাঝে মধ্যে গাড়িগুলি আমাদের বাড়তে রাখত। গ্রামীন ব্যাংক থেকে ঋন নিয়ে আমার স্বামী টমটম গাড়ি ক্রয় করে। আগুনে প্রায় ৫/৬লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ইউপি সদস্য জিয়াবুল হক জানায়,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। টমটম চালিয়ে সংসার চালাতো নজরুল। আগুন তাদের সবকিছু শেষ করে দিয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com