August 9, 2026, 9:58 am
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত কামাল হোসেন কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দনা এলাকার মৃত হায়দার আলীর ছেলে। নিহত কামাল হোসেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সুইং সেকশনে চাকরি করে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকাল ভোর পাঁচটায় নিহত কামাল হোসেন বাসা থেকে ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় আসলে সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের ফাঁকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে সালনা হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সালনা হাইওয়ে থানার এসআই জনাব মোজাম্মেল হোসেন জানান আমরা সকাল ৬.৪০ মিনিটে এ দুর্ঘটনার সংবাদ পাই তারপর ঘটনাস্থল থেকে এসে লাশ উদ্ধার করি। এবং নিহতের আত্মীয় স্বজনদের কোন প্রকার মামলা-মোকদ্দমার বিষয়ে আপত্তি না থাকায় আইনী প্রক্রিয়া শেষ করে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।