August 9, 2026, 9:55 am

চৌগাছায় মাস্ক ব্যবহার না করায় সরকারি কর্মকর্তাসহ ৫ জনকে জরিমানা

চৌগাছায় মাস্ক ব্যবহার না করায় সরকারি কর্মকর্তাসহ ৫ জনকে জরিমানা

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছায় মাস্ক ব্যবহার না করায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ পাঁচজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জনসচেতনতা বাড়াতেই বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্কবিহীন ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না থাকায় পাঁচজনের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সচেতনতামূলক প্রচারণায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, এসিল্যান্ড নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, প্যানেল মেয়র শাহিনুর রহমান শাহিন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রার সভাপতি ব্যবসায়ী হাজী হাসিবুর রহমান, সাংবাদিক এইচ এম ফিরোজ হোসেন প্রমূখ।

এদিকে উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়া, ঋষিপাড়া, বাকপাড়া, হিন্দুপাড়া ও কারিকারপাড়া রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com