August 9, 2026, 9:54 am

চকরিয়ায় চিংড়ি খামার মালিক সমিতির সভায় জাফর আলম এমপি

চকরিয়ায় চিংড়ি খামার মালিক সমিতির সভায় জাফর আলম এমপি

চিংড়ি চাষীরা জমি হারাবেন না, চাষীদের নিরাপত্তা বিধান করা হবে

চকরিয়া প্রতিনিধি

চকরিয়া চিংড়ি খামার মালিক সমবায় সমিতি লিঃ এর আলোচনা সভায় চকরিয়া পেকুয়ার এমপি জাফর আলম বিএ(অনার্স )এমএ চিংড়ি জমির ইজাদার ও চিংড়ি চাষীদের দেয়া দাবীর প্রতি সম্মান রেখে বলেছেন, কোন চিংড়ি চাষী ইজাদার তাদের জমি হারাবেন না। চিংড়ি চাষের ক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। চিংড়ি জোন এলাকায় কোন দখল বেদখল সহ্য করা হবে না। সন্ত্রাসীরা যত ক্ষমতাশালী হউক না কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে চাষীদের নিরাপত্তার বিধান করা হবে। তিনি ৩১ আগস্ট দুপুরে চকরিয়া পৌর সভার পুকপুকুরিয়ায় কমিউনিটি সেন্টার গ্রীনবেলীতে চকরিয়া চিংড়ি খামার মালিক সমিতির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেছেন। আলোচনা সভায় চিংড়ি খামার মালিক ও চিংড়ি চাষীরা চিংড়ি জমির ইজারাদারদের জমির পুনঃনবায়ন, সহজভাবে খজনা প্রদানের ব্যবস্থা, ইজারাদারদের নমিনি’র নামে ইজারার নীতিমালা ও চিংড়ি জমির ইজারার একটি পূর্নাঙ্গ নীতি মালা তৈরী করার দাবী করেন চিংড়ি খামার মালিক ও চিংড়ি চাষীরা। কক্সবাজার চিংড়ি খামার মালিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব সেলিম উল্লাহ’র সভাপতিত্বে ও মাষ্টার ওসমান গণির সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার পৌর সভার সাবেক মেয়র নুরুল আবছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান চৌধুরী, কক্সবাজার চিংড়ি খামার মালিক সমিতির সহ সভঅপতি মোয়াজ্জম হোসেন শাওন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম,চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, চিংড়ি মহাল কমিটির নেতা আমিনুল করিম, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বিএসসি, চিংড়ি চাষী নুরুল ইসলাম, সাংবাদিক রুস্তম গণি মাহমুদ, সাহারবিলের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com