August 9, 2026, 8:37 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় শনিবার দুপুরে জমি সংক্রান্ত জের ধরে মারামারি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পাঁচজন।
আহত পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার পশ্চিম চান্দরা এলাকার ৭শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ শনিবার সকালে গ্রাম্য সালিশে বৈঠক শেষে লালচান ও আওলাদ এর মধ্যে কথাকাটাকিাটির এক পযায় আওলাদের লোকজন লালচানদের উপর হামচালায় এসময় লালচানসহ ৫জন আহত হয়। এ
আহতরা হলেন, মধুমালা ,অঞ্জনা, ফাতেমা ,একলাশ । খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিয়াকৈর থানার এসআই আব্দুল হালিম জানান অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব।