August 9, 2026, 8:40 am
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় শুক্রবার সকালে সড়কে চাঁদাবাজি করার অভিযোগে পুলিশ ৫জনকে গ্রেফতান করেছে।আটককৃত ব্যাক্তিরা হলো কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজিজ খান(৪৮)দিনাজপুর জেলার তোরব আলীর ছেলে ওহাব(২৭)লালমনির হাট জেলার নাজিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ(২৬)।তারা উভয় সফিপুর এলাকায় বাড়া বাসায় বসবাস করত। অপর দিকে চন্দ্রা এলাকায় পরিবহনে চাদাবাজির অভিযোগে পুলিশ বুধবার দুইজনকে গ্রেফতার করেছে। সালনা/কোনবাড়ী হাইওয়ে থানা পুলিশের এস আই কাজী খোরশেদ আলম বাদী হয়ে চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার চাপাইর এলাকার কেরালী বেপারীর ছেলে মানিক
বেপারী(৫৫) ও একই উপজেলার কালামপুর এলাকার ইনছাদ আলীর ছেলে লাকি(৫২) তাদের
চাদাবাজির মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।পুলিশ জানায়,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের
মাথায় সিএনজি অটো রিক্সসা থেকে গ্রেফতারকৃতরা চাঁদা আদায় করার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান চালান। এসময় চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃতদের কালিয়াকৈর
থানায় সোর্পদ করে। এঘটনা কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)ভজন রায় বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।