August 9, 2026, 7:36 am

উখিয়ার শীর্ষ মাদক কারবারি নুরুল হক গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত

উখিয়ার শীর্ষ মাদক কারবারি নুরুল হক গাজীপুরে বন্দুকযুদ্ধে নিহত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর নগরের কাশিমপুরে র‌্যাব-১ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল হক নামে (২৫) এক মাদককারবারী নিহত হয়েছে।

সোমবার (১ জুন) ভোরে গাজীপুর নগরের কাশিমপুর তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন  জানান, টেকনাফ থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান আসছে, এমন খবরে তেতুইবাড়ী এলাকাতে চেকপোস্ট বসায় র‌্যাব। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে ৩-৪ জন পালিয়ে যান।

এতে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজারের উখিয়ার শীর্ষ মাদক কারবারি নুরুল হক মারা যান। পরে ওই ট্রাকটি তল্লাশি করে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১০ হাজার একশ টাকা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com