August 9, 2026, 7:49 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
২৬মে বিকালে চকরিয়া মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের সার্বিক বিষয়সহ জরুরি মুহুর্তে মেমোরিয়াল হাসপাতালে স্থাপিত ১৫ টি ভেন্টিলেটর মেশিনসহ বেডের করোনা ইউনিট পরিদর্শন ও জরুরি প্রয়োজনে চকরিয়ায় বসবাসরত আশংকাজনক অবস্থায় থাকা করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ।
এসময় মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল কর্তৃপক্ষ মিটিং এর আয়োজন করেন। উক্ত মিটিংএ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এবিষয়ে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, কক্সবাজার জেলার মধ্যে করোনায় চকরিয়া উপজেলা খুবই ঝুঁকিপূর্ণ। এপর্যন্ত সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে চকরিয়ায়। চকরিয়া সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ আইশোলেশন ইউনিট ও ভেন্টিলেটর নেই। করোনা রোগীদের সেবার জন্য চকরিয়া মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল যথাযথ ভূমিকা রাখতে পারে।