August 9, 2026, 8:39 am
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর দক্ষিণপাড়া এলাকায়
শুক্রবার সকালে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান। সাড়ে তিন
শতাধিক দরিদ্র মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিরতণ করেন। এসময় কাউন্সিলর আহাদ আলী, আলহাজ হোসেন, আমজাদ হোসেন প্রিন্স, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া উপস্থিত ছিলেন। অপরদিকে কাউন্সিলর ফারুক হোসেনের উদ্দ্যোগে সকালে
লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনায় ভয়াবহ অবস্থায় পড়া নিম্ন আয়ের ৫৫০ পরিবারের মাঝে পোলাউর চাল, সেমাই, চিনি ও আলু বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈরে তিনটি স্পটে প্রায় ৩শতাধিক কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের
মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে প্রথমে সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে পরে কালিয়াকৈর বাজারে এবং সূত্রাপুর এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
গাজীপুরের কালিয়াকের উপজেলার কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশনের উদ্দোগে শুক্রবার বিকেলে আটাবহ ইউনিয়ন এর চাতৈলভিটি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ পাকেট সেমাই,১টি মুরগী বিতরন করা হয়। এছাড়া কালিয়াকৈর শিলাবৃষ্টি কমপ্লেক্স এর সামনে কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশন ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম, জাহাঙ্গীর আলম,গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য সোহেল রানাসহ কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশনের কর্মীবৃন্দ। অপর দিকে পৌরসভার হরিনহাটি এলাকায় কাকলী ভিলার মালিক আবুল কালাম আজাদ
শুক্রবার বিকেলে একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বারেক, সাজু মোল্লা,আব্দুল জব্বার,হেলাল উদ্দিন প্রমুখ। এ ছাড়া আন্দার মানিক তারুন্যের
আলো সেবা সংস্থার উদ্যোগে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মানিক সরকার, সরকার আব্দুল আলীম, শোয়েব মৃধা, রতন সরকার,নাজমুল মন্ডল,মাসুদ করিম প্রমুখ।