August 9, 2026, 10:28 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় দিন-রাত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ১৮টি মামলায় ১,০০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আজ ১৯মে দুপুর ২.০০ ঘটিকা হতে ৬.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভার হালকাকারা, পহরচাদা কুতুববাজার, একতাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৮টি মামলায় ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান দেয়া হয়।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন– ১৯ মে দুপুর ২.০০ ঘটিকা হতে ৬.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১৮টি মামলায় ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং দোকানদারকে সতর্ক করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
এসময় চকরিয়া থানার একদল পলিশ ও উপজেলা টেকনিশিয়ান (আইসিটি) এরশাদুল হক উপস্থিত ছিলেন।