August 9, 2026, 11:46 am

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত; আজও ৮৯,৫০০ টাকা অর্থদন্ড

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত; আজও ৮৯,৫০০ টাকা অর্থদন্ড

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার:

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। আজও চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮৯,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আজ ১৬মে সারাদিন ব্যাপী করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ফাঁসিয়াখালীর গাবতলি বাজার, খুটাখালী বাজার, চিরিংগা ইউনিয়নে চরণদ্বীপ, চকরিয়া পৌরসভার তরছঘাটা, কাজিপাড়া, পূর্ববড়ভেওলা বেতুয়াবাজার, শাহারবিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি মামলায় ৮৯,৫০০ অর্থদন্ড প্রদান করা হয়।

এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ ডিস্ট্রিক্টনিউজ২৪কে জানান- করোনা সংক্রমণের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে তাদের ব্যবসা প্রতিষ্টান চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩টি মামলায় ৮৯,৫০০ অর্থদন্ড প্রদান করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়।

এ অভিযান চলমান থাকবে বলেও তিনি ডিস্ট্রিক্টনিউজ২৪ কে জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com