August 9, 2026, 11:42 am

কালিয়াকৈরে স্ত্রীকে গলাকেটে হত্যা,পাষন্ড স্বামী আটক

কালিয়াকৈরে স্ত্রীকে গলাকেটে হত্যা,পাষন্ড স্বামী আটক


গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রী কে গলাােটে হত্যা করেছে পাষান্ড স্বামী যাক্ররাম ওরফে বিশাল (৪২)
চাপাতি দিয়ে গলাকেটে নৃশংসভাবে স্ত্রী নুর ভানুকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি মহল্লার জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে নিহতের গ’লাকাটা লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ এঘটনায় নিহতের ছোট ভাই জহুরুল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিলফামারী জেলার,জলঢাকা গ্রামের চন্না মামুদের সাথে নুর ভানুর প্রথম বিবাহ হয়। ওই ঘরে তাদের তিনজন সন্তান রয়েছে। কিছু দিন আগে নুর ভানু প্রথম স্বামী চন্না মামুদকে তালাক দিয়ে যাক্ররাম ওরফে বিশাল (৪২)
নামে আরেক জন কে বিবাহ করেন।

বিয়ের পর ভানু তার দ্বিতীয় স্বামীকে নিয়ে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ভানু স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী করতো। বিয়ের পরপরই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

পারিবারিক কলহের জের ধরে স্বামী যাক্ররাম ওরফে বিশাল (৪২) বুধবার দুপুরে ফাঁকা বাসায় একা পেয়ে হাত,পা ও মুখ বেধে চাপাতি দিয়ে গ’লাকেটে স্ত্রী নুর ভানুকে হ’ত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্ধেসঢ়;দ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কালিয়াকৈর থানার এসআই আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের ছোট ভাই জহুরুল হক বাদী হয়ে কালিয়য়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com