August 9, 2026, 12:51 pm

চকরিয়ায় ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান; বিভিন্ন দোকানে ১,৩৮,৫০০ টাকা অর্থদন্ড; ১ জন আটক

চকরিয়ায় ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান; বিভিন্ন দোকানে ১,৩৮,৫০০ টাকা অর্থদন্ড; ১ জন আটক

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার

চকরিয়ায় ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান বিভিন্ন দোকানে ১,৩৮,৫০০/- (এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা অর্থদন্ড ও এক জন আটক করা হয়।

১৪ মে ভোর ৪.৩০ ঘটিকা হতে ৯.০০ ঘটিকা পর্যন্ত করোনা সংক্রমণ এর বিস্তার রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা ও চিরিংগা ইউনিয়নে, পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি দোকান, ঢেউটিন এর দোকানে অভিযান পরিচালনা করা হয় অভিযানে ১৯টি মামলায় ১,৩৮,৫০০/- অর্থদন্ড প্রদান ও ০১ (এক) জন কর্মচারীকে আটক করা হয়।

এবিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন- আজ ভোরে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চকরিয়া পৌর শহরে ও চিরিংগা ইউনিয়নের কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কয়েকটি দোকানদারকে একলক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং ১ জন দোকান কর্মচারিকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com