August 9, 2026, 8:48 am

কাপাসিয়ায় ট্রাক উল্টে নিহত ২

কাপাসিয়ায় ট্রাক উল্টে নিহত ২

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সোমবার সিমেন্টবাহী ট্রাক উল্টে দু’শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। কাপাসিয়ার কবিরের বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ত্রিমোহনী-সনমানিয়া সড়কে কাপাসিয়ার কবিরের বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্রেশ কোম্পানির সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টে যায়। এসময় ট্রাক আরোহী তিন শ্রমিক সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুইজন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com