August 9, 2026, 11:43 am

মধ্যবিত্তরাও বসে নেই! উজানটিয়ার অসহায় ৩০ টি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন দুই ভাই

মধ্যবিত্তরাও বসে নেই! উজানটিয়ার অসহায় ৩০ টি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন দুই ভাই

নিজস্ব প্রতিনিধি
সমাজের নিম্ন আয়ের মানুষদের সবাই সাহায্য করলেও বর্তমানে অসহায় হয়ে পড়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। কিন্তু বর্তমানে এর চিত্র ভিন্ন। মধ্যবিত্ত পরিবারের কিছু কিছু সন্তানেরাও ত্রাণ সামগ্রী নিয়ে নিম্ন আয়ের অসহায়-গরিব পরিবারের পাশে ছুটে যাচ্ছেন। এমন চিত্র দেখা গেছে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে।

উজানটিয়ার দুই কৃতি সন্তান আয়াত উল্লাহ শিপু ও তার ফুফাতো ভাই সাকিবুল ইসলাম নিক্সন নিজের উদ্যোগে উজানটিয়া ইউনিয়নের ৩নং ও ৮নং ওয়ার্ড়ের অসহায় গরিব এমন ৩০টি পরিবারে মাঝে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি পিঁয়াজ, আধা কেজি তৈল ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এই পরিবারগুলো কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে না পারায় অভাবে দিন পার করছেন। কষ্টে দিন পার করলেও লজ্জায় সাহায্য চাইতে পারছেনা তারা। আর কষ্টে থাকা এই পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মামাতো ও ফুফাতো ভাই দুইজন।

বর্তমানে নোভেল করোনাভাইরাস মোকাবেলায় গৃহবন্দি হয়ে থাকা সমাজের নিম্ন আয়ের মানুষদের সাহায্যে করতে পেরে তাঁরা মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করেছেন।

এ বিষয়ে শিপু ও সাকিব জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান সময়ে আমাদের সমাজের নিম্ন আয়ের পরিবারগুলো অসহায়ভাবে দিন পার করছে। ঐ পরিবারগুলো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারছে না। ফলে এই অসহায় পরিবারগুলোর আমরা দুই ভাই ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেরকে একটুকু হলেও গর্ববোধ করছি।
তারা আরো বলেন, এই পরিবারগুলো পরিস্থিতির শিকার। তারা যেন কোন লজ্জার মাঝে না পড়েন সে জন্য প্রকাশ্যে ফটোশেসন না করে এই পরিবারগুলোর কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করে এসেছি।

এই দুর্যোগে কোন মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে জন্য আমরা দুই ভাই মিলে আমাদের সাধ্যমতো মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছ। ভবিষ্যতেও আরো কিছু অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান শিপু ও সাকিব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com