August 9, 2026, 9:55 am
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী করোনা আক্রান্ত হয়েছেন। ৯ মে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসের টেস্টের ফলাফলে তার করোরা পজেটিভ পাওয়া যায় । কক্সবাজারে আজ ১৪৬ জনের নমুনা পরীক্ষায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী সহ ৬ জনের করোনা সনাক্ত হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আব্দুর রহমান জানিয়েছেন, আজকে কক্সবাজারের ১৪৬ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর মধ্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যন সাঈদী সহ চকরিয়ার ৪ জন, উখিয়া উপজেলা হাসপাতালের একজন কর্মচারী ও টেকনাফের একজন রয়েছেন।
এছাড়াও ৯ মে চকরিয়া উপজেলায় যারা করোনা পজিটিভ হলেনঃ
i) মো.আজাদ (৩৫), ফুলতলা,৩ নং
ওয়ার্ড,চকরিয়া পৌরসভা।
ii) মেরিনা জন্নাত(২৯) সাবেক মেয়র
হায়দারের ভাই আবচারের স্ত্রী, ৪নং
ওয়ার্ড, চকরিয়া পৌরসভা।
iii)ফাতেমা বেগম( ৫৯), লক্ষ্যারচর
কাজীরপাড়া,চকরিয়া।
(করোনা আক্রান্ত ছাদেকের মা)