August 9, 2026, 10:31 am

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজার সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তিনি ব্যক্তি নিহত হয়েছে। নিহতদেরকে শীর্ষ ডাকাত বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় চার কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্য আহত ও ডাকাত দলের আস্তানা থেকে দেশী-বিদেশী ১৮টি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আজ বুধবার ভোরে টেকনাফের হ্নীলা রঙিখালি গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, গোপন সংবাদ পেয়ে বুধরাত ভোর রাতে রঙিখালি পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়। পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে তিন ডাকাত নিহত হয়।

তার দাবি, ওই ডাকাতদের আস্তানা থেকে দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ৩ ডাকাতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com