August 9, 2026, 10:29 am

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় এক শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি: 

পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রাকিন শিয়ায়েদ (২) নামের এক শিশুর  মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত শিশু রাকিন শিয়ায়েদ উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি এলাকার মোঃ জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিয়া বাড়ি একালায় রাস্তার পাশে জাহিদুল ইসলামের বাড়ি। দুপুরে তার শিশুিিট বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দারানোর সময় বিপরীদ দিক পঞ্চগড় গামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে শিশুটি রাস্তায় ছিটকে পড়ে যায় এসময় স্থানীয়রা ঘটনা স্থল থেকে তাকে দ্রত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।এ দিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু আক্কাস শিশুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com