August 9, 2026, 10:30 am

চকরিয়ায় লকডাউন আরো কঠোরের দাবী চকরিয়া যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম’র

চকরিয়ায় লকডাউন আরো কঠোরের দাবী চকরিয়া যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম’র

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:

করোনার প্রকোপ থেকে চকরিয়াবসীকে বাঁচাতে উপজেলায় লকডাউন আরো কঠোর করার দাবী তুলেছেন চকরিয়া যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম। দীর্ঘদিন ধরে সারাবিশ্বে প্রভাব বিস্তার করে করোনা এবার হানা দিলো বাংলাদেশে। বাংলার আকাশ-বাতাস আজ করোনার প্রকোপে স্তব্ধ। এই প্রকোপ থেকে শেষ রক্ষা হলো না চকরিয়া উপজেলাবাসীর।

দিন যত গড়ায় করোনার প্রকোপ তত বাড়ছে। এদিকে বাড়ছে সাধারণ মানুষের দূর্ভোগ। সামনে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উদযাপনের জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও শপিং করার কথা অনেকেই ভাবলেও করোনার প্রকোপ রোধ করতে কেনাকাটা থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করেছেনে চকরিয়া উপজেলার অধিকাংশ মানুষ।

সেই সাথে উপজেলায় কঠোর করার জন্য চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ, চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া পৌর প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবোর্চ্চ সহযোগিতা কামনা করেছে চকরিয়া যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম। 

এছাড়াও করোনার কারনে কর্মহীন অসহায় মানুষকে যথাযথ সহযোগিতা করার জন্য চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ, চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া পৌর প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং করোনা সংকট রোধে উপজেলাবাসীকে সরকারি নির্দেশনা মেনে সকলকে বাড়িতে থেকে নিজেকে নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন চকরিয়া যায়যায়দিন ফ্রেন্ডস্ ফোরাম এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জিকু।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com