August 9, 2026, 8:37 am
ডিএন২৪ ডেস্ক:
বাংলাদেশে আরেক ডাক্তারের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চিফ হেমোটোলজিস্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. মনিরুজ্জামান কোভিড-১৯ আক্রান্ত হয়ে গতকাল রোববার ঢাকার সিএমএইচ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
তার একমাত্র মেয়ে বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত আছেন। এছাড়াও তার পরিবারে গৃহ পরিচালিকাসহ আরো সাত সদস্যের মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত দুদিন ধরে তার জ্বর, সর্দি-কাশির মত উপসর্গ ছিল। গতকাল সিএমএইচে নেয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে নমুনা পরীক্ষা করলে তার কোভিড-১৯ পজিটিভ আসে।
ডা. মনিরুজ্জামান সেনাবাহিনী থেকে অবসর নিয়ে বেসরকারি হাসপাতালে যোগ দেন। সবশেষ আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কাজ করছিলেন তিনি। তার পৈতৃক নিবাস যশোরে অবস্থিত।
তার চাচাতো ভাই কাওসার আহমেদ জানান, অসুস্থতার কারণে দুদিন ধরে বনানী ডিওএইচএসের বাসাতেই ছিলেন মনিরুজ্জামান।