August 9, 2026, 8:38 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া:
চকরিয়া ডুলাহাজারাই কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ। আজ শনিবার এক কৃষকের ১ কানি ধান কেটে ঘরে তুলে দেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইতিবাচক কাজের স্বপ্নদ্রষ্টা, আকিত হোসেন সজীব এর নির্দেশনায় ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছের নেতৃত্বে, ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।
ডুলাহাজারা ইউনিয়নের মগছড়াজুম এলাকায় কৃষক শাহাব উদ্দিন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনার কারণে শ্রমিক পাচ্ছিলেন না তিনি। খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দেন।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ বলেন, কৃষক বাচঁলে বাচঁবে দেশ, রিয়াজ উদ্দিন বাপ্পির মাধ্যমে আমরা জানতে পারি কৃষক শাহাব উদ্দিন করোনার কারণে পাকা ধান কাটতে পারছেন না।
খবর পেয়ে আমরা ছাত্রলীগের ২০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ১ কানি জমির ধান কেটে দিয়েছি।
তিনি আরো জানান, খোলা মাঠে সূর্যালোকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি কাজ করা শরীরের জন্যও ভাল।এসময় উপস্হিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তানবীর হাসান ফাহিম,সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফান সাকিব,সহ অসংখ্য নেতৃবৃন্দ।