August 9, 2026, 10:28 am
এম, রিদুয়ানুল হক, কক্সবাজারঃ
এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি হিসেবে পরিচিত কক্সবাজারের চকরিয়া উপজেলাস্থ বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নিবার্চন আগামী ২৮ সেপ্টম্বর।
উক্ত নির্বাচনে সম্পাদক পদে বুধবার (২৮আগস্ট) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক দুইবার নির্বাচিত সম্পাদক, বিশিষ্ট সমবায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বদরখালী সমিতির সভ্য (ভোটার) ও তাদের পোষ্যরা। মনোনয়নপত্র দাখিলের পর সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, পূর্ব পুরুষের গড়া প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এ সমিতির সার্বিক মাননোন্নয়নে ও সভ্যদের কাঙ্খিত জীবনমান উন্নতির লক্ষে আমি সম্পাদক পদে প্রার্থী হয়েছি। তাই আমাকে ২৮ সেপ্টেম্বর নির্বাচনে নির্বাচিত করার জন্য সমিতির সকল সদস্যদের কাছে দোয়া কামনা করেছেন।