August 9, 2026, 8:55 am

পঞ্চগড়ে আরো একজন করোনা রুগী শনাক্ত

পঞ্চগড়ে আরো একজন করোনা রুগী শনাক্ত

আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা আব্দুল আজিজ (৪৫) নামে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে পঞ্চগড় জেলায় চতুর্থ করোনা রোগী শনাক্ত হয়েছেন।

জানা গেছে, আক্রান্ত রোগী তেতুঁলিয়া উপজেলার নাজিরাগছ এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
তেতুঁলিয়ায় প্রথম করোনা আক্রান্ত নারীর বাসার কেয়াররটেকার । ওই নারী রোগীর সংস্পর্শে এসেছে বলে স্বাস্থ্য বিভাগের দাবী।

সিভিল সার্জন ডা.ফজলুর রহমান ওই রোগীর মাঝে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তার নমুনা সংগ্রহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে আজ শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।রোগী নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com