August 9, 2026, 9:55 am

মণিরামপুরে আইসোলেশনে থাকা করোনা রোগীর পাশে ইউএনও আহসান উল্লাহ শরিফী

মণিরামপুরে আইসোলেশনে থাকা করোনা রোগীর পাশে ইউএনও আহসান উল্লাহ শরিফী


তাসনিমুল হাসান,মণিরামপুর,যশোরঃ

যশোর মনিরামপুর আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগী শোয়াইব হোসেনের (১৬) চিকিৎসা ও খোঁজ খবর নিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার  আহসান উল্লাহ শরিফী। এসময় তিনি আক্রান্ত ব্যক্তির সাথে কথা বলে তার বর্তমান অবস্থা সম্পর্কে খোজ খবর নেন।


আজ  শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে  করোনা আক্রান্ত  রোগীর চিকিৎসা ও খোঁজ খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগ আসেন উপজেলা নির্বাহী অফিসার  আহসান উল্লাহ শরিফী। বিভাগের জানালার পাশে দাঁড়িয়ে তিনি শোয়াইবের সাথে কথা বলেন। নিয়মিত ব্যায়াম আর নামাজ পড়ার পারামর্শ দেন।  এছাও তার খাওয়া দাওয়ার ব্যাপারে হাসপাতাল কতৃপক্ষের সাথে বলেন। তার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তার মোবাইলের নম্বর নিয়ে আসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা রিসোর্স কর্মকর্তা জনাব মকবুল হোসেন,মেডিকেল অফিসার জনাব মোস্তাকিম বিল্লাহ রিফাত, উপজেলা স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন ও মেন্টর আব্দুল্লাহ আল হাসিব।

উপজেলা নির্বাহী অফিসার  আহসান উল্লাহ শরিফী বলেন, শোয়াইব মানসিক ভাবে যথেষ্ট শক্ত আছে। তার যেন কোনো সমস্যা না হয় সেদিকে আমি খেয়াল রাখব এবং তার পরবর্তী পরিক্ষার ফলাফল আশা করি নেগেটিভ আসবে। 
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত বলেন,  শোয়াইবকে আমরা ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখছি। আশা করি আল্লাহর  রহমতে শোয়াইবের পরবর্তি টেস্টে নেগেটিভ আসবে।তার সময় কাটানোর জন্য গল্পের বই ও একটি মোবাইল ফোন দেওয়া হয়েছে।
উল্লেখ্য,মণিরামপুরে স্বাস্থ্যকর্মী রবিউল ইসলামের দ্বিতীয় বারেরমত নমুনা সংগ্রহ করা হয়। একইসাথে তার শ্বশুর, শাশুড়ি, নানিশাশুড়ি ও শ্যালকের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তারমধ্যে রবিউল ও তার শ্যালক শোয়াইব হোসেনের ফলাফল করোনা পজেটিভ এসেছে। বাকী তিনজনের ফলাফল করোনা নেগেটিভ। এরআগে রবিউলের স্ত্রী ও ছেলের নমুনা পরীক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com