August 9, 2026, 9:56 am
গাজীপুরের কালিয়াকৈরে কৃষকদের পাশে দাঁড়ালো বাংলাদেশ ছাত্রলীগ। কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ খাত্তাব মোল্লার নেতৃত্বে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ গাফ্ফার মোল্লার ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ হোসেন এর উপস্থিতিতে পৌর ছাত্রলীগের উদ্যোগে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিশ্বাস পাড়া এলাকায় এলাকায় গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ৩০ জনের একটি দল পৌরসভার বিশ্বাস পাড়া এলাকায় তিনজন কৃষকের তিন বিঘা জমির পাকা ধান কাটার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
এসময় কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব খাত্তাব মোল্লার নেতৃত্বে এই ধান কাটা হয় পৌর এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ গাফ্ফার মোল্লা, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ হোসেন, এজাজ সাদনান রাতুল, মোঃ রাকিব হাসান,আবির মাহমুদ, ফাহিম,ইমন সহ অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষির ধান কেটে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।
এদিকে, দেশের এই সংকট সময়ে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
কৃষক কাজিমুদ্দিন হাসান সাংবাদিক দের বলেন, ধান কাটার সময় চিন্তিত ছিলাম। হঠাৎ করে কাউন্সিলর পদপ্রার্থী খাত্তাব মোল্লা ও ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত। আগে কখনও এভাবে দেখেনি।
ধান কাটতে এসে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ খাত্তাব মোল্লা বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। শ্রমিক সংকটে চাষিরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে।