August 9, 2026, 10:55 am
গাজীপুরের কালিয়াকৈরে কৃষকদের পাশে দাঁড়ালো বাংলাদেশ আওয়ামী যুবলীগ‘। গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম আজাদ এর নেতৃত্বে গাজীপুর জেলা ও পৌর যুবলীগের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ২০ জনের একটি দল উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের উত্তর পাড়া বিলের তিনজন কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
এসময় গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সেলিম আজাদ এর নেতৃত্বে, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক জনাব মোঃ হাকিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে আরও অনেক চাষির ধান কেটে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।
এদিকে, দেশের এই সংকট সময়ে বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
কৃষকদের মাঝে জনাব জসিম উদ্দিন সাংবাদিক দের বলেন, ধান কাটার সময় চিন্তিত ছিলাম। হঠাৎ করে জেলা যুবলীগের উদ্যোগে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত। আগে কখনও এভাবে দেখেনি।
ধান কাটতে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সেলিম আজাদ বলেন, করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এই পরিস্থিতিতে মাঠের বেশিরভাগ কৃষকের ধান পেকে গেছে। শ্রমিক সংকটে চাষিরা ধান কেটে ঘরে ওঠাতে পারছেন না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে