August 9, 2026, 2:28 pm

কালিয়াকৈরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও সাংবাদিক দের মাঝে পিপিএ বিতরণ

কালিয়াকৈরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও সাংবাদিক দের মাঝে পিপিএ বিতরণ


গাজীপুরের কালিয়াকৈর উপজেলা রবিএনািপর নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে ঢালজোরা
ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এলাকায় হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়েছে। ওই এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারের বাড়ী গিয়ে চাল,ডাল, তেল লবন, আলু
বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সহ সমাজ কল্যান সম্পাদক আলাল উদ্দিন, মোশারফ হোসেন,মোজাম্মেল হোসেন,খোরশেদ আলম, সিরাজুল ইসলাম,আসাদ হোসেন প্রমুখ।
এদিকে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি পৌর এলাকার প্রায়
এক হাজার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করেছেন। পৌর আওয়ামী লীগের
সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের
নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা তালিকা অনুযায়ী তাদের বাড়ীতে এ খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
অপরদিকে উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে বুধবার জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আল আমিন সরকার পিপিই, গালফস, মাক্স ও সুরক্ষার জন্য নানা সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর
প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী, মাই টিভির প্রতিনিধি আজিজুর রহমান আজিজ,সিটিজি টিভির ক্রাইম রিপোর্টার পুনম শাহরিয়ার ঋতু প্রমুখ

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com