August 9, 2026, 9:34 am

ঠাকুরগাঁও হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা সেবা

ঠাকুরগাঁও হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা সেবা

ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি

বেডের কোন ব্যবস্থা নেই। অনেক রোগী কোন বেড না পেয়ে ফ্লোরে থাকছেন। কষ্ট হলেও কোন উপায় না পেয়ে এভাবেই পার করতে হচ্ছে দিন। যদি দ্রুত পাশের নতুন ভবনটি চালু করা হয় তাহলে হয়তো রোগীদের এতো কষ্ট করে এভাবে ফ্লোরে থাকতে হবেনা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ঠিক এভাবেই বার্তাটোয়েন্টিফোরের ক্যামেরায় কথাগুলো বলছিলেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী মকবুল ইসলাম ও তার স্বজন লুৎফর রহমান সহ চিকিৎসাধীন অবস্থায় থাকা অনেকেই। দ্রুত এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনটি চালু করার দাবি জানান তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বারান্দার মেঝেতে শুয়ে রয়েছেন অনেকে রোগী। কেউবা সিট না পেয়ে সিঁড়ির ফাঁকেই জায়গা করে নিচ্ছেন চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যা বিশিষ্ট এই আধুনিক সদর হাসপাতালে ঠাকুরগাঁও-পঞ্চগড় ছাড়াও দিনাজপুর-নীলফামারী থেকে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ’শ রোগী আসছে। অতিরিক্ত রোগীর চাপে পাওয়া যাচ্ছে না যথাযথ সেবা। ফলে দিনের পর দিন বেড়েই চলছে এখানে দুর্ভোগ।

জানা যায়, ২০১৮ সালের ২৯মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফরে এসে প্রায় ৩৩ কোটি টাকা ব্যয় ধরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণের জন্য সাত তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন। কিন্তু আজ দিয়ে উদ্বোধনের দেড় বছর পার হয়ে যাবার পরেও এখনো নতুন ভবনটি হস্তান্তর করা হয়নি হাসপাতাল কৃর্তপক্ষের কাছে। তবে নির্মাণকাজের গতি কম হওয়ার কারণে এখনো ভবনটি হস্তান্তর করতে পারেননি বলে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আব্দুল মালেক বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, নির্মাণ কাজের সময় পুরনো ভবন অপসারণে দেরী হওয়ায় কাজ শেষ করতেও দেরি হয়েছে। তবে বর্তমানে আমাদের কাজ প্রায় শেষের পথে। যেকোন সময় আমরা এই ভবনটি হস্তান্তর করতে পারি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আনসারুল ইসলাম জানান,গত তিন দিন আগে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কিন্তু এখানে আজও পর্যন্ত কোন সিট পেলাম না। এরপর আবার যা ভিড়। প্রায় সব জায়গায় বারান্দায় শুয়ে থাকে অনেকেই চিকিৎসা নিচ্ছেন। যার ফলে চলাফেরার অনেক সমস্যা হয়। পঞ্চগড় জেলা রোগীর সাথে দেখা করতে এসেছেন আরিফ নামের এক ব্যক্তি। তিনি জানান,শুনেছিলাম যে সদর হাসপাতাল নাকি ২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com