August 9, 2026, 11:42 am

চকরিয়ায় প্রাইভেট নোয়া গাড়ি ধাক্কায় হতাহত ২

চকরিয়ায় প্রাইভেট নোয়া গাড়ি ধাক্কায় হতাহত ২

এম, রিদুয়ানুল হক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় একটি প্রাইভেট নোয়া গাড়ির ধাক্কায় আবুল কাশেম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ সময় তৈয়্যবা খাতুন (৫০) নামে অপর এক নারী গুরুতর আহত হন। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত তৈয়্যবা বেগমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বার আউলিয়া নগর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত আবুল কাশেম টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ইউনিয়নের খুইল্ল্যা মিয়ার ছেলে। বর্তমানে তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে নিজ শশুড় বাড়িতে থাকেন। দূর্ঘটনায় গুরুতর আহত তৈয়্যবা খাতুন লামা উপজেলার সুতাবাদী এলাকার রুহুল আমিনের স্ত্রী। হতাহত দুইজনই রাস্তা পারাপার করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

নিহত আবুল কাশেমের শ্যালক ও পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা সালাহ উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে তার ভগ্নিপতি আবুল কাশেম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর এলাকা থেকে গরুর মাংশের বরাত (ভাগ) নিয়ে পেকুয়াস্থ শিলখালী ফিরছিলেন। সাড়ে ১০ টার দিকে তিনি বার আউলিয়া নগর রাস্তার মাথা দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি একটি দ্রæতগামী প্রাইভেট নোয়া গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় আবুল কাশেম। এ সময় তৈয়্যবা খাতুন (৫০) নামে অপর এক নারী গুরুতর আহত হন বলেও জানান তিনি।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহত আবুল কাশেমের স্ত্রী’র আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা তার মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, দূর্ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় দূর্ঘটনা কবলিত প্রাইভেট নোয়া গাড়িটিও তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। #######

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com