August 9, 2026, 9:50 am

বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন মেয়র আলমগীর চৌধুরী

বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন মেয়র আলমগীর চৌধুরী

এম, রিদুয়ানুল হক, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান নেয়া চকরিয়া পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের কর্মহীন চারশত অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিলেন চকরিয়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর চৌধূরী। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রেখে এসব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় স্থাণীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া পৌর সভার মেয়র আলমগীর চৌধূরী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় চকরিয়াতেও বেশ কিছুদিন ধরে অঘোষিত লকডাউন চলছে। ফলে পৌর এলাকার নিন্ম আয়ের মানুষগুলো কর্মহীন হয়ে সাময়িকভাবে অসহায় অবস্থায় দিন যাপন করে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের আর্থিক দু:খ-দুর্দশার কথা চিন্তা করে এসব কর্মহীন অসহায় পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দেয়া হয়।

পৌর মেয়র আলমগীর চৌধূরী আরও বলেন, সরকারীভাবে পাওয়া বরাদ্দ পৌর এলাকার জন্য অপ্রতুল বিবেচিত হওয়ায় পৌর সভার নিজস্ব তহবিল থেকে আরও অতিরিক্ত খাদ্য সামগ্রী ক্রয় করে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অন্তত ৫ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিতণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া চারশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা সংক্রমণরোধে সামাজিক দুরত্ব বজায় রাখার ক্ষেত্রে সরকারের নির্দেশনার যাতে ব্যতিক্রম না ঘটে সেদিকে খেয়ার রেখেই এসব খাদ্য সামগ্রী তাদের বাড়ি পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী পৌরবাসীকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসারও আহবান জানান পৌর মেয়র আলমগীর চৌধূরী। #####

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com