August 9, 2026, 10:30 am

পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি রুপার ব্যক্তিগত উদ্যোগে জনতার মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি রুপার ব্যক্তিগত উদ্যোগে জনতার মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমী তিন নাম্বার গেইট এলাকায় জন সাধারণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা মাক্স ও স্যানিটেশন বিতরণ করা হয়।

সোমবার দুপুরে কালিয়াকৈর পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি রুপার ব্যক্তিগত উদ্যোগে সাধারণ জনতার মাঝে মাক্স ও স্যানিটেশন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় রুপালি রুপা বলেন সারা দেশে করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্ক এবং সারাদেশে লকডাউন থাকায় এ মরণ ব্যাধি থেকে দূরে থাকতে সাধারণ জনগণ কে সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছি। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। এবং এর পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যক্তিগত যদি আর্থিক সহায়তা দিতে এগিয়ে আসেন তাহলে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com